shomoynew_wp969 খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫

ছবি : সংগৃহীত

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজন মারা গেছেন। তবে জানাজায় অংশ নিতে আসা অনেক মুসল্লি প্রচন্ড ভিড়ে ধাক্কাধাক্কি ও গরমে অসুস্থ হয়েছেন অনেকে।

‎বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে। ‎নিহতের নাম মানিক মিয়া। তার বাড়ি ভোলা জেলায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত জানান, এরকম একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের অফিসার যাওয়ার চেষ্টা করছে। তবে ভিড়ের কারণে আমরা মুভমেন্ট করতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top