shomoynew_wp969 বন্যায় সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বন্যায় সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০

ফাইল ছবি

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী অমরসুরিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন। এ সময় আমারাসুরিয়া গত সপ্তাহে দেশটিতে বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যায় শত শত লোকের মৃত্যু এবং বিধ্বস্ত হওয়ার পরে ‘সমর্থন ও সংহতি প্রকাশের’ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ফোন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রফেসর ইউনূস দেশটিতে নিহতদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি শ্রীলঙ্কাকে সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ পাঠাতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রফেসর ইউনূস বলেন, যা যা করা দরকার, আমরা তা করতে পারলে খুশি হবো।

চলতি বছরের শুরুতে ব্যাংককে বিমসটেকের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আমারাসুরিয়া বলেন, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

আলাপকালে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ঢাকা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে বলে আশা করে।

এ সময় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top