shomoynew_wp969 জুরাইনের দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জুরাইনের দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫ ১৬:০৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০

ছবি : সংগৃহীত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শরীয়তপুর জেলার রাজৈর থানার মন্টু শেখের ছেলে

তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. সম্রাট বলেন, পাপ্পু সিএনজিচালিত অটোরিকশা চালানপরিবার নিয়ে থাকেন জুরাইন মিষ্টির দোকান এলাকায়সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পরে আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্রাট আরও বলেন, এলাকায় শুনেছি কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

নিহত যুবকের বন্ধু মো. সানি জানান, বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। সেই ঘটনার জের ধরে আজ গুলি করতে থাকতে পারে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছেআমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top