shomoynew_wp969 তারেক রহমান ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইসি সচিব আখতার আহমেদ

তারেক রহমান ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৯

আপডেট:
১ ডিসেম্বর ২০২৫ ১০:০১

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, নাএরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি নাউত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top