shomoynew_wp969 টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় উপচে পড়া ভিড় | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় উপচে পড়া ভিড়


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ১৩:৪৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৫

ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমার অনুষ্ঠানের আগে প্রস্তুতিমূলক অংশ হিসেবে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে শুক্রবার (গতকাল) থেকে।

শনিবার (২৯ নভেম্বর) চলছে জোড় ইজতেমার দ্বিতীয় দিন। এরই মধ্যে ইজতেমা ময়দানের উত্তর প্রান্তে লাখো মুসল্লি সমবেত হয়েছেন। সমবেত মুসল্লিদের উদ্দেশে বয়ান মঞ্চ থেকে বিভিন্ন দেশের আলেমগণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।

তিনি বলেন, তাবলীগের কাজের সৌন্দর্য বড় আয়োজন নয়, বরং সবার ইখলাস, নিঃস্বার্থ নিয়ত, খেদমত ও দাওয়াতি ত্যাগ। জোড় ইজতেমায় শুধু তিন চিল্লার সাথি ও কমপক্ষে এক চিল্লা সময় দিয়েছেন এমন ওলামায়ে কেরামের মিলনমেলা হলেও নতুনপুরোনো সবাইকে আত্মগঠনের এক অনন্য সুযোগ এনে দেয়। এখানে গত এক বছর তারা কী মেহনত করেছেন এর কারগুজারী বড়দে কে শোনান, এবং মুরুব্বীরা কারগুজারী শোনার পরে তাদেরকে আগামী এক বছর কীভাবে মেহনত করবে তার দিক নির্দেশনা বারাহাবারি দেন।

এ বারের জোড় ইজতেমায় ১৯টি দেশের মোট ৭০০ জন বিদেশি মেহমান বর্তমানে টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থান করছেন। এসব দেশসমূহের মধ্যে পাকিস্তান, ভারত, কিরগিস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিংগাপুর ও অস্ট্রেলিয়া রয়েছে।

হাবিবুল্লাহ রায়হান জানান, বিদেশি মেহমানদের জন্য বিশেষ ভাষাগত, তালীম, নিরাপত্তা এবং মৌলিক সেবাসহ সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে পারেন। আধ্যাত্মিক পরিবেশে মুখর টঙ্গী, ময়দানের প্রতিটি খিত্তায় বয়ান, চলছে নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতি।

আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫ দিনের জোড় ইজতেমা সমাপ্ত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top