shomoynew_wp969 ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল চাপা পড়ে ছেলে নিহত, বাবা আইসিইউতে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল চাপা পড়ে ছেলে নিহত, বাবা আইসিইউতে


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৫ ১০:১৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮

ছবি : সংগৃহীত

ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে বাসার দেওয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা (বাবা-ছেলে) বাসায় ছিলেন। ওই সময় বাসার দেওয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে এ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশু ওমর একটি মাদ্রাসায় হেফজখানায় লেখাপড়া করছে এবং তার বাবা জাতীয় গৃহায়নের অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়, বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় তার বাবা আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top