shomoynew_wp969 মোহাম্মদপুরে পেট্রোল বোমা-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মোহাম্মদপুরে পেট্রোল বোমা-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫ ১৫:০৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৫

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। গ্রেপ্তারকৃতের নাম মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। এ সময় তার কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা, একটি সামুরাই, একটি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

ফেরদৌস ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে। তিনি মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শামসুল ইসলাম জানান, ১৬ ও ১৭ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল গ্রেপ্তার ফেরদৌস ও তার সহযোগীরা। এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top