shomoynew_wp969 ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর


প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫ ০৫:০৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬

ফাইল ছবি

আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশকয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০. ৩০ টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৮৭, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে ১২ নম্বরে আছে ঢাকা। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৬৮। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— আফগানিস্তানের কাবুল, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার বাটাম ও কেনিয়ার নাইরোবি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৫, ১৪৪, ১৪২ ও ১৩৭।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top