shomoynew_wp969 কল রেকর্ড ফাঁসের ভয়ে কারও সঙ্গে কথা বলি না : সিইসি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কল রেকর্ড ফাঁসের ভয়ে কারও সঙ্গে কথা বলি না : সিইসি


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬

ছবি : সংগৃহীত

কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারও সঙ্গে কথা বলতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ভয়ে সিইসি রাজনৈতিক নেতাদের সঙ্গেও টেলিফোনে আলাপ এড়িয়ে চলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।

তিনি আরও বলেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top