shomoynew_wp969 জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬

ছবি : সংগৃহীত

এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে বলেও জানান।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিলো। যাদের ব্যপারে অনিয়মের অভিযোগ ছিল এবার তাদের কাজ দেয়া হবে না।

তিনি আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ইউনিসেফের সাথে নেগোসিয়েট করে করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top