shomoynew_wp969 জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩

ছবি সংগৃহীত

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধন্যবাদ জানিয়েছেন।

তিনি জানান, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে, যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতাদের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাজনীতিবিদদের কাছে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহ্বানের প্রতিফলন মর্মে বিশ্বাস করে ডিএমপি।

নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও স্বাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top