shomoynew_wp969 স্বামীকে বিদেশে নিতে চান নুরের স্ত্রী মারিয়া | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৩৬ ঘণ্টা অবজারভেশনে নুর

স্বামীকে বিদেশে নিতে চান নুরের স্ত্রী মারিয়া


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ০৯:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ছবি ‍সংগৃহিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া নূর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও ডাকসু নির্বাচনসহ নুরের ওপর হামলা হয়েছে, তবে বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ঙ্কর হামলা হবে তা ছিল কল্পনাতীত।

রোববার (৩১ আগস্ট) দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বামীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।

তিনি বলেন, আমার লাইফটা সম্পূর্ণ আলাদা। তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ তারিখ ঘটনাটি যখন ঘটে, তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি। স্তব্ধ হয়ে গেছি। কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।

তিনি আরও করেন, এই বাংলাদেশে নূরের ওপর গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে হামলা হয়নি। ডাকসু নির্বাচনে তার ওপরে হামলা হয়েছিল আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ-যুবলীগদের দ্বারা। কিন্তু বর্তমানে প্রশাসনের এই সময়ে এসে এমন হামলা আমার কাছে কল্পনাতীত।

মারিয়া নূর বলেন, ওর(নুর) শারীরিক অবস্থা এখনো ভালো নয়। শারীরিকভাবে এত আঘাত করা হয়েছে— ব্রেন, নাক, চোয়ালে আঘাত পেয়েছে। ভেতর থেকে মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলছিলেন, ৩৬ ঘণ্টা অবজারভেশনের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

তিনি আরও বলেন, এই শঙ্কার মধ্যে মিডিয়ার সামনে আসা সহজ নয়। কিন্তু ওর অবস্থা জানার জন্য আমি হাসপাতালে এসেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা যেন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top