shomoynew_wp969 সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসিকে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসিকে


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ০৫:৩৮

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ০৯:০৯

ছবি সংগৃহীত

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ডিএমপির তিন পরিদর্শককে বদলি করা হয়েছে।

‎রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

‎বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

‎আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

‎এর আগে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা।

পরবর্তীতে এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানবন্ধন করানো হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছিল। এছাড়া পরবর্তীতে একটি ছিনতাইয়ের ঘটনায়ও ব্যাপক সমালোচিত হন ওসি ইফতেখার হাসান।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top