shomoynew_wp969 সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার : ইসি সানাউল্লাহ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার : ইসি সানাউল্লাহ


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ০৯:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

ছবি সংগৃহীত

আগামী রোববার (২৪ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন।

বিকেল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোডম্যাপ নিয়ে রোববার ব্রিফ করা হতে পারে।

এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত আছেন।

বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর, সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top