shomoynew_wp969 মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকে আছে ফায়ার সার্ভিসের গাড়ি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকে আছে ফায়ার সার্ভিসের গাড়ি


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ০৫:১৫

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ০৫:৪২

ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকায় এখনো পৌঁছাতে পারেনি ইউনিটগুলো।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে আমাদের কোনো ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলে উল্লেখ করেন তিনি।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top