shomoynew_wp969 রাজধানীতে মধ্যরাতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রাজধানীতে মধ্যরাতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ০২:৩৭

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৩:১১

ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রোববার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১২টায় তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top