shomoynew_wp969 গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ০০:৫১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮

ছবি ‍সংগৃহিত

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top