shomoynew_wp969 এমপি স্বপনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এমপি স্বপনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৭

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩২

ফাইল ছবি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩ মিনিটে তার মৃত্যু হয়।

এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংসদ সদস্যের মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top