shomoynew_wp969 নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকা চায় এনডিএম | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকা চায় এনডিএম


প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ০৭:১১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যয়সীমা ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

সোমবার (৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজ বলেন, আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি৷ এক্ষেত্রে আগামী ৬০ দিনের মধ্যে সীমানা নির্ধারণ চেয়েছি। নির্বাচনী ব্যয় সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকায় উত্তীর্ণ করতে বলেছি। পিভিসি পোস্টার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এছাড়া নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের নেতারা যেন ভোটে দাঁড়াতে না পারে ইসি যেন সেই ব্যবস্থা নেয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন ২৫ লাখ টাকা ব্যয়সীমা করা হয়েছিল, সেই বাজারদর আর এখন নেই। সবকিছুর দাম বেড়েছে। তার ওপর পোস্টার তুলে দিতে চাচ্ছে। তাই ব্যয়সীসা বাড়িয়ে ৪০ লাখ টাকার কথা বলা হয়েছে। এছাড়া ইসি বিলবোর্ডের কথা বলেছে প্রচারের জন্য। বিলবোর্ড ভাড়া করতে হলে ৪০ লাখ টাকার মধ্যেও ব্যয় সীমাবদ্ধ রাখা সম্ভব নয়।

নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের বিষয়ে তিনি আরও বলেন, নিবন্ধন স্থগিত থাকা দলের কোনো সদস্যের ভোটের দাঁড়ানো বিষয়টা যেন অযোগ্য ঘোষণার করা হয়। নাম লুকিয়ে যেন সেই দলের কোনো নেতা যেন ভোটে না আসতে পারে, তার ব্যবস্থা করার কথা বলেছি।

এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, নিষিদ্ধ সংগঠন যখন বলছি তখন আওয়ামী লীগের কথা বলছি। সেই কেন্দ্র, জেলা বা উপজেলা কমিটিতেও যারা পদে ছিলেন, এমন নেতাদের কথা আমরা বলেছি, যেন তাদের ভোটে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয়।

তিনি আরও বলেন, আইনে ঊর্ধ্বে কেউ না। যখন আইন পাস হয়, তখন সেটার স্পিরিট মানতে হবে। নিবন্ধন স্থগিতাদেশ যদি না ওঠে তাহলে তারা ভোটে অংশ নিতে পারবে না।

এনডিএম প্রধান আরও বলেন, ভোটের পরিবেশ সৃষ্টির বিষয়ে বলেছি, ফেব্রুয়ারিকে ধরে যে ইসির রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারিখ নিয়ে আলোচনা হলে তা জানানো। তবে সিইসি বলেছেন, কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে আসেনি। তারা জুনের মধ্যে ভোটে৷র জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ববি হাজ্জাজ বলেন, কখন নির্বাচন হবে তা যদি সিইসি পরিষ্কার করে জানান তবে জনগণেন ধারণা পরিষ্কার হবে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top