shomoynew_wp969 নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ : উপদেষ্টা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ : উপদেষ্টা


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ০৮:১৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় তৈরির জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নবযাত্রা আমরা উৎসর্গ করেছি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে, উৎসর্গ করেছি ১১ জন নারী শহীদ, শত শত আহত নারী ও শিশু জুলাই যোদ্ধাদের।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নারী এবং শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ করা এবং মেয়েরা যেন এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সেজন্য তাদেরকে সোচ্চার হতে হবে, যেমনিভাবে গত জুলাইয়ে যারা দাঁড়িয়েছিল সাহসের সঙ্গে, প্রতিবাদের সঙ্গে, পরিবর্তনের ডাক নিয়ে। এই কন্যারা কেবল প্রতিবাদী নয়, এরা ভবিষ্যতের নির্মাতা।

দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কেবলমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সব শ্রেণি পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা এই নবযাত্রার সূচনা করতে চাই। আমরা চাই নতুন এক বাংলাদেশ— যেখানে যত্ন থাকবে, সহানুভূতি থাকবে, থাকবে ন্যায়।

কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বেবী বিধান রঞ্জন রায় পোদ্দার, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বক্তৃতা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top