shomoynew_wp969 ইশরাকের আন্দোলনের হুমকির পর যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ইশরাকের আন্দোলনের হুমকির পর যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ০৬:৪৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে বিএনপি নেতা ইশরাক হোসেনের আন্দোলনের হুমকির পর প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকারপক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দম্ভভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে?’

স্থানীয় সরকার উপদেষ্টা আরও লেখেন, ‘ইশরাক হোসেনে বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়া সহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে?’

আসিফ মাহমুদ লিখেছেন, ‘কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি, এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন। তাঁকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর অ্যা বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন।’

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘এত নোংরামি করার পরও গত দেড়মাসে একবারের জন্যও ভদ্রতার লাইন ক্রস করিনি। একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথচলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।’

মঙ্গলবার নগর ভবনে বিএনপি নেতা ইশরাকের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জন্য ইশরাক উপদেষ্টা আসিফ মাহমুদকেই দায়ী করেছেন। পরে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে জানান, আবার আন্দোলন শুরু হলে নগর ভবন পেরিয়ে তা রাজপথে গড়াবে।

ইশরাক বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোক্রমে কারও প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা করলে ভুল করবেন। এটি একটি সতর্কবাণী, এর কোনো ব্যত্যয় হলে ঢাকাবাসী মেনে নেবে না। পুনরায় আন্দোলন শুরু হলে তা নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে।’

নগর ভবনে হামলার বিষয়ে ইশরাক বলেন, ‘নগর ভবনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদের বিএনপি বলে পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top