shomoynew_wp969 অবশেষে ৫ যুগ পর মহাখালী থেকে সরছে গোল্ডলিফ-বেনসনের কারখানা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


অবশেষে ৫ যুগ পর মহাখালী থেকে সরছে গোল্ডলিফ-বেনসনের কারখানা


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৬:২৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১

ছবি সংগৃহীত

অবশেষে ৫ যুগ পর রাজধানীর অভিজাত এলাকা মহাখালী ডিওএইচএস থেকে সরছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) নিবন্ধিত প্রধান কার্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— আশুলিয়ায় স্থানান্তর করা হবে গোল্ডলিফ–বেনসন সিগারেট উৎপাদনকারী কোম্পানিটির কারখানা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেচকে বিএটি বাংলাদেশের নতুন অফিসের ঠিকানা হবে: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহোরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা-১৩৪৯। একই দিনে বন্ধ হয়ে যাবে কোম্পানিটির ঢাকা কারখানার কার্যক্রম।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিবেশবাদীরা বিএটির মহাখালীর এই কারখানা সরানোর দাবি করে আসছিলেন দীর্ঘ দিন ধরে। বেশ কয়েকবার সড়কে নেমে আন্দোলনও করেন তারা।

প্রসঙ্গত, ১৯৬৫ সালে যখন ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এই কারখানা স্থাপন করা হয়, এটি ছিল বাংলাদেশে তাদের দ্বিতীয় কারখানা। এর আগে ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রথম কারখানা স্থাপন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top