shomoynew_wp969 নির্বাচনি প্রচারে ব্যবহার করা যাবে না পোস্টার: আচরণবিধির খসড়া চূড়ান্ত | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নির্বাচনি প্রচারে ব্যবহার করা যাবে না পোস্টার: আচরণবিধির খসড়া চূড়ান্ত


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৬:০৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১

ছবি সংগৃহীত

ভোটের প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞার বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খসড়া অনুযায়ী পোস্টার ব্যবহারের অনুমতি না থাকলেও ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করতে পারবেন প্রার্থীরা। আর নির্বাচনের প্রচারের জন্য সময় তিন সপ্তাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে।

তিনি আরও বলেন, পোস্টার থাকবে না। ব্যানার, ফেসটুন, লিফলেট আছে। সোস্যাল মিডিয়াতে ছবি ব্যবহার করতে পারবে। বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে প্রচারণার সময় তিন সপ্তাহ থাকবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয়, তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে। এ ছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দিতে হবে আচরণবিধি প্রতিপালনে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top