shomoynew_wp969 এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু


প্রকাশিত:
৪ জুন ২০২৫ ০৩:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১

ছবি সংগৃহীত

এক সপ্তাহ পর ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে রোগীদের সেবা দেয়া শুরু হয়েছে। তবে রোগীর চাপ অনেক বেশি। অনেক রোগী লম্বা সিরিয়ালের কারণে ডাক্তার না দেখিয়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন। যারা থাকছেন, তাদেরকে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। যাদের লম্বা সময় সেবার প্রয়োজন আছে, তাদেরও এ মুহূর্তে জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে।

উল্লেখ্য, গত বুধবার চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের মারামারি-সংঘর্ষের পর হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top