shomoynew_wp969 জেলা পর্যায়ে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ইস্যু হবে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


জেলা পর্যায়ে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ইস্যু হবে


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৯:৩২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ছবি সংগৃহীত

বিদেশগামী কর্মীদের দুর্ভোগ কমাতে এবং প্রক্রিয়াকে সহজ করতে এবার জেলা পর্যায়ে শুরু হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড ইস্যুর ব্যবস্থা। প্রাথমিকভাবে ছয়টি জেলায় এই কার্যক্রম চালু হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সব জেলাতেও তা সম্প্রসারিত হবে।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাতি বাজেটে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার ক্ষমতাকেও জেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। তদন্ত কর্মকর্তাকে বিরোধ নিষ্পত্তি কর্মকর্তার ক্ষমতা প্রদান এবং একটি অভিযোগ ব্যবস্থাপনা সেল গঠনের পদক্ষেপ নেওয়া হবে। প্রবাসীদের এসব ভোগান্তি দূর করতে পুরো প্রক্রিয়াকে ধাপে ধাপে ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া প্রতারণার শিকার হওয়া কর্মীদের অভিযোগ জমা দেওয়া এবং তা নিষ্পত্তির জন্য একটি ডিজিটাল ব্যবস্থা চালুর কথা বলেছেন অর্থ উপদেষ্টা।

প্রসঙ্গ, বর্তমানে ঢাকার বিএমইটির প্রধান কার্যালয় থেকে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ইস্যু করতে হয়।

২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২%। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top