shomoynew_wp969 মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ০৩:২১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।

শনিবার (৩১ মে) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ছাত্রজনতার বিজয় হয়েছিল গনতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top