shomoynew_wp969 পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


দেশবাসীকে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বার্তা

পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান


প্রকাশিত:
৩০ মার্চ ২০২৫ ১১:১১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে, সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের পরিবার-পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। এই কামনা করছি।

প্রধান উপদেষ্টা বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকি, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সবার জীবন সার্থক হোক আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হোন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top