shomoynew_wp969 ভোটার হালনাগাদে শৃঙ্খলা রক্ষায় ইসির নির্দেশনা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ভোটার হালনাগাদে শৃঙ্খলা রক্ষায় ইসির নির্দেশনা


প্রকাশিত:
৫ মার্চ ২০২৫ ০৩:৪০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৭

ছবি সংগৃহীত

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে শৃঙ্খলা রক্ষায় মাঠ কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শৃঙ্খলা রক্ষায় নিবন্ধন কেন্দ্রে টোকেন সিস্টেম চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৫ মার্চ) এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রেজিস্ট্রেশন কেন্দ্রের লম্বা লাইন ও ঠেলাঠেলি এড়াতে ক্রমিক নম্বর উল্লেখপূর্বক টোকেন/ স্লিপ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এটি অনুসরণ করা হচ্ছে কিনা তা জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়মিতভাবে তদারকি করার সিদ্ধান্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top