shomoynew_wp969 বাংলাদেশসহ ১৪১ দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বাংলাদেশসহ ১৪১ দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৩

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য গ্রাহক সেবা উন্নত করতে ভিএফএস গ্লোবাল সম্প্রতি একটি নতুন জেনারেটিভ কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন চ্যাটবট চালু করেছে। বাংলাদেশসহ ১৪১ দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট চালু করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভিএফএস গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভিএফএস জানায়, এআই চ্যাটবট প্রযুক্তি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতে অবস্থিত ভিএফএস গ্লোবালের এআই সেন্টারে তৈরি করা হয়েছে। বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসা গ্রাহকদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। জেনারেটিভ এআই-চালিত চ্যাটবটটি কথোপকথনে পারদর্শী, যা মানবসদৃশ কথোপকথন সেবা দিয়ে থাকে।

এটি ভয়েস এবং টেক্সট ইনপুটের মাধ্যমে কাজ করতে সক্ষম, যা নানা ধরনের সেবা গ্রহীতাকে কার্যকরভাবে সেবা দেয়। এটি টেক্সট ও ভয়েস কমান্ডের মাধ্যমেও কাজ করে।

এটি যুক্তরাজ্যে ভ্রমণকারী গ্রাহকদের জন্য তাৎক্ষণিক, নির্ভুল এবং সহজলভ্য তথ্য সরবরাহ করে থাকে। কাস্টমার সার্ভিসেস গ্রুপ, ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের কর্মকর্তা জেন ভিডলার বলেছেন, ভিএফএস গ্লোবালের এআই-চালিত চ্যাটবটটি আমাদের ভিসা পরিষেবাগুলোকে আরও সহজ, কার্যকর এবং সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণের প্রতিশ্রুতি হিসেবে চালু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top