shomoynew_wp969 জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪

ছবি সংগৃহীত

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনায় সভায় এসব কথা বলেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top