shomoynew_wp969 যমুনায় গেলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


যমুনায় গেলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৩

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন আন্দোলনরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জন প্রতিনিধি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের নিয়ে যান। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রতিনিধি দলে আছেন— খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন।

যাওয়ার আগে মাইনুদ্দিন বলেন, দুবাই থেকে ফেরত আসার পর বারবার আশ্বাস পেলেও আমরা এখন পর্যন্ত তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে দেখা করতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে।

এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলামোটর মোড় থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এখানেই তারা অবস্থান করেন। পরে রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসে তাদের সঙ্গে কথা বলেন ও আশ্বস্ত করেন।

তাদের প্রধান তিনটি দাবি হচ্ছে— প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top