shomoynew_wp969 সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা


প্রকাশিত:
১১ জুলাই ২০২১ ০৯:৪৮

আপডেট:
১১ জুলাই ২০২১ ১৩:৫৮

ফাইল ছবি

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিধের সময় সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (১১ জুলাই) এক আদেশে বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে সরকারি অফিসের সব কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধকল্পে কঠোর বিধিনিষেধের সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।

এ অবস্থায় সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top