shomoynew_wp969 অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫ ০৫:২৯

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩

ছবি সংগৃহীত

ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

হাসনাত লেখেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতে বিজেপির তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি।

তিনি লেখেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করতে হবে। পাশাপাশি ভারতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top