shomoynew_wp969 জুলাই গণহত্যা : সব মোবাইল কোম্পানিকে তদন্তে সহায়তার নির্দেশ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


জুলাই গণহত্যা : সব মোবাইল কোম্পানিকে তদন্তে সহায়তার নির্দেশ


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ০৩:২৮

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯

ছবি সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পরে তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তিকে ডাকতে পারে, যেকোনো তথ্য চাইতে পারে। ট্রাইব্যুনাল আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তারপর আমরা পৃথক দুটি বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিটিআরসিকে তদন্তকাজে সহায়তার জন্য স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top