shomoynew_wp969 অনাড়ম্বর আয়োজনে দৈনিক সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অনাড়ম্বর আয়োজনে দৈনিক সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৫ ১১:২১

আপডেট:
৯ জানুয়ারী ২০২৫ ০১:২১

ছবিঃ মামুন রশিদ

দৈনিক সময় এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২০২২ সালের এই দিনে পত্রিকাটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দৈনিক সময় অফিসে কেক কাটা হয়।

দৈনিক সময়ের প্রকাশক জেহাদ হোসেন চৌধুরীকে সাথে নিয়ে কেক কাটেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনূল হাসান সোহেল।

এ সময় ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আপন দেশ ডটকমের প্রধান সম্পাদক আফজাল বারী, গ্লোবাল কানেকশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাওহীদ বিশ্বাস (রাজীব), প্রতিষ্ঠানটির এইচআর ম্যানেজার মো. সাইফুল ইসলাম, সিআরও তানজিলা আক্তার, দৈনিক সময় পত্রিকার কর্মকর্তা-কর্মচারিরা।

শুভদিনে কেক কাটার আগে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দৈনিক সময় প্রতিষ্ঠাকাল থেকেই আপোষহীনভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। পত্রিকাটির আগামী দিনেও এই সফলতা ধরে রাখতে সচেষ্ট হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির প্রকাশক-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন বলেন, “দৈনিক সময় ইতোমধ্যে বেশ কিছু সত্য সংবাদ প্রকাশ করেছে, যে সংবাদের ওপর ভিত্তি করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে আগামীদিনেও সঠিক সংবাদ প্রকাশ করবে বলে আমি আশা করি। আমি পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করি।”

আপন দেশ ডটকমের প্রধান সম্পাদক আফজাল বারী বলেন, “গণমাধ্যমে নানা ধরনের প্রতিকূলতা বিরাজমান। বিশেষ করে আর্থিকভাবে অনেকটাই বৈরি পরিস্থিতে গণমাধ্যমের মালিকরা। এরমধ্যেও সকল প্রতিকূলতা পেরিয়ে দৈনিক সময় অনেক সংখ্যক সাংবাদিক- কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত বেতনভাতা প্রদান করছে। এরজন্য দৈনিক সময়ের মালিক কর্তৃপক্ষ অবশ্যই সাধুবাদ পাবার দাবি রাখে। আমি পত্রিকাটির শুভকামনা করছি।”

দৈনিক সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ দেশে-বিদেশে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের শীর্ষকর্তারা শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

সময়ের সকল পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানিয়ে আগামীর পথ চলায় সকলের দোয়া কামনা করেন প্রকাশক জেহাদ হোসেন চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top