shomoynew_wp969 বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা জুলাই মাসে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা জুলাই মাসে


প্রকাশিত:
১ জুলাই ২০২১ ১৬:৫৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬

ফাইল ছবি

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের জন্য চলতি জুলাই মাসে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০১ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ডা. বিলকিস বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এমতাবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো।

গত বছর ১৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে জানানো হয়, করোনার বুথে পরীক্ষা ফি ২০০ টাকা ও বাড়িতে গিয়ে পরীক্ষা ৫০০ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top