shomoynew_wp969 প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকরা শাস্তি পাবেন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


জানিয়েছেন আসিফ নজরুল

প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকরা শাস্তি পাবেন


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪ ০৭:২৪

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, যে-সব কূটনীতিকরা জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরোনো। তবে দূতাবাসগুলোতে যে-সব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ দিতে পারেন।

উপদেষ্টা বলেন, আমি কাতার গিয়েছিলাম। সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছে দূতাবাসের কোনো কোনো কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি। পরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাতে পারি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না।

আসিফ নজরুল বলেন, আপনারা একটি কাগজে অভিযোগ দেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে দেব। আমি মনে করি, আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য ও সেবার দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে থাকে তবে তার চাকরির ক্ষেত্রে শুধু নয় তার বিচার হওয়া উচিত।

প্রবাসীরা দেশের সম্পদ জা‌নি‌য়ে উপদেষ্টা ব‌লেন, এই সরকার মনে করে, প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আরও কিছু কাজ আছে সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে।

জেলমুক্ত প্রবাসীদের পুনর্বাসনে সহায়তার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কাজ করবে বলেও জানান উপদেষ্টা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ১৮৮ জনের সবাইকে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top