shomoynew_wp969 পদক পেলেন ৭২ বিজিবি সদস্য | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


পদক পেলেন ৭২ বিজিবি সদস্য


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৪ ০৬:০৯

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

ছবি সংগৃহীত

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন ৭২ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে ৩৩ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজিবি জানিয়েছে, এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবাসহ (পিবিজিএমএস) মোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব (চলতি দায়িত্ব) ড. নাসিম আহমেদ উপস্থিত ছিলেন।

বিজিবি দিবস উদযাপন উপলক্ষ্যে পিলখানা ছাড়াও বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top