shomoynew_wp969 ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪ ০৫:৩০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

ফাইল ছবি

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন—

এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।

এর আগে ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। এতে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

এদিকে গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top