shomoynew_wp969 জাতির ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

জাতির ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪ ১২:৪২

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮

ছবি সংগৃহীত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতির ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, স্ট্যাবিলিটির জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলমান, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। এছাড়া তিনি সবাইকে শান্ত হতে বলেছেন।

রয়টার্সে ভুল নিউজ প্রচার হয়ো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ ব্যাপারে যা যা করার তা করেছি।

তিনি বলেন, চট্টগ্রাম ইস্যুতে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬ জন সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল। ২১ জনকে পুলিশের কাজে বাধা ও সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য, যারা ককটেলসহ হামলার ঘটনা ঘটিয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টাদের মধ্যে আদিদুল রহমান খান, হাসান আরিফ ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top