shomoynew_wp969 বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই : বদিউল আলম | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই : বদিউল আলম


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪ ০৩:২১

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮

ছবি সংগৃহীত

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সবাই বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে। কমিশনগুলো বিতর্কিত ও কলঙ্কজনক নির্বাচন করে শপথ ভঙ্গ করেছে। তারা সংবিধান লঙ্ঘন করেছে।

রোববার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সুজন সম্পাদক।

ড. বদিউল আলম বলেন, আজকের আলোচনাটা ভিন্ন ছিল। ওনারা অনেক অভিজ্ঞ, ওনারা শিক্ষক,গবেষক, তাদের এসব বিষয়ে গভীর জ্ঞান আছে। ওনাদের সঙ্গে আমরা সত্যিকার অর্থে একটা ডায়ালগ করেছি। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আজকের আলোচনা থেকে যেটা সুস্পষ্ট হলো যে, সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে। বিশেষ করে আর্থিক স্বাধীনতা দিতে হবে।

তিনি বলেন, ‘না’ ভোটের বিধানের ব্যাপারে তারা সবাই একমত। রাজনৈতিক দল ও গণতন্ত্রের ব্যাপারেও তারা একমত। রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা আশা করা যায় না।

সংস্কার কমিশন প্রধান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে অনেক আলাপ-আলোচনা হয়েছে। সরাসরি নির্বাচনের ব্যাপারে অনেকে বলেছে এবং রাষ্ট্রপতি পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। নারীদের সরাসরি নির্বাচন এবং তাদের নির্বাচনী এলাকা থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন করার পক্ষে সবাই মতামত দিয়েছে। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে। মূলত এইসব বিষয়েই আলোচনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top