shomoynew_wp969 লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ১৮৩ বাংলাদে‌শি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ১৮৩ বাংলাদে‌শি


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪ ০০:৩৩

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৩

ফাইল ছবি

বুধবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে স্কাই ভিশন এয়ারলাইন্সের এস‌ভিআই-৫০০২ ফ্লাইটে ১৫১ জন বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার দিবাগত রাত ১টায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

লেবানন থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে দুই দফায় দেশে ফিরেছেন আরো ১৮৩ বাংলাদেশি নাগ‌রিক।

এর আগে, মঙ্গলবার রাত ১১টায় বাংলাদেশ সরকারের অর্থায়নে ই‌কে ৫৮৪ ফ্লাইটে লেবানন থেকে ৩২ জনকে প্রত্যাবাসন করা হয়। এ নিয়ে নয়টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরলেন।

প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

আইওএম-এর পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top