shomoynew_wp969 চট্টগ্রাম ওয়াসার এমডিকে অপসারণ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


চট্টগ্রাম ওয়াসার এমডিকে অপসারণ


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪ ০৪:০২

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪

ফাইল ছবি

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২ক-এ দেওয়া ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পদ থেকে অপসারণ করা হলো।

জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top