shomoynew_wp969 পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, ৬ এএসআই আহত | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, ৬ এএসআই আহত


প্রকাশিত:
২৫ মে ২০২১ ০৮:১৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০১

ফাইল ছবি

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় পাঁচ সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মে) গভীর রাতে শেরপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাঝপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বকশীগঞ্জ থানার এএসআই মাহফুজ, ফারুক, সুমন, মান্নান, আসাদ ও অটোরিকশাচালক আলম মিয়া।

জানা যায়, গভীর রাতে পুলিশের একটি টহল দল অটোরিকশায় করে পৌর শহরের মাঝপাড়া এলাকার সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। গুরুতর আহত হন বকশীগঞ্জ থানার পাঁচ এএসআই ও অটোরিকশাচালক।

পরে তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ট্রাকচালক সাদিকুল ইসলাম ও তার সহকারী ইমরান মিয়াকে আটক করেছে পুলিশ। তারা রাজশাহীর নওদাপাড়া এলাকার বাসিন্দা।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, গুরুতর আহত পাঁচ পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top