shomoynew_wp969 ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে তিন সিটিতে’ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে তিন সিটিতে’


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৪

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

 ফাইল ছবি

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ লক্ষ্যে সিলেট, খুলনা, রংপুর সিটি করপোরেশন থেকে পাওয়া প্রস্তাবগুলো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এছাড়া অন্য সিটি করপোরেশনগুলোতেও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দ্রুত কার্যক্রম নেওয়া হবে।

রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ-১১ আসন আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, নতুন কোনো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আপাতত কোনো পরিকল্পনা নেই। সিটি করপোরেশনে উন্নীত করার জন্য বিভাগ হওয়া প্রয়োজন।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সিটি করপোরেশনের বর্জ্যকে আর্থিক সম্পদে পরিণত করার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এরই মধ্যে বেশি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বসতবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্যকে আর্থিক সম্পদে রুপান্তর তথ্য ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদনের লক্ষ্যে আমিনবাজার ল্যান্ডফিলে ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত চুক্তি সইও হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top