shomoynew_wp969 নাটোর-৪ আসনে উপনির্বাচনের দায়িত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


নাটোর-৪ আসনে উপনির্বাচনের দায়িত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৮

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

 ফাইল ছবি

নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) উপনির্বাচনে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া নাটোর জেলা ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আউয়াল কমিশনের ২৩তম কমিশন সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হয়। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়েলর সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই গেজেটে বলা হয়, সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬১ নাটোর-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। এদিকে সংবিধান অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় পরবর্তী নব্বই দিন ধরলে এই আসনে উপ-নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

গত ২৬ আগস্ট নাটোরে একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top