shomoynew_wp969 বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি: জন কিরবি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি: জন কিরবি


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

 ফাইল ছবি

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি।

বুধবার নিয়মিত ব্রিফিংকালে তিনি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র বলে তিনি জানান।

বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন- গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের নামে তারা (যুক্তরাষ্ট্র) ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চায়। তারা এটি করতে চায় অন্য দেশগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ চালাতে। এ বিষয়ে আপনার অভিমত কি? জানতে চার সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। এছাড়াও আরও জানতে চান, আপনার কাছে আমার আর একটি প্রশ্ন আছে, নিউইয়র্ক টাইমসে সম্প্রতি প্রকাশিত একটি বিস্তারিত রিপোর্টের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।

যার শিরোনাম ‘নীরবে গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে: বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষ বিচারের মুখে’। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস বিচার বিভাগীয় হয়রানির শিকার হচ্ছেন। এর বিরুদ্ধে শতাধিক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীসহ ১৮০ জনের বেশি বিশ্বনেতা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রফেসর ইউনূস সম্পর্কে আপনার অবস্থান কি? এ প্রশ্নের জবাবে জন কিরবি ওইসব মন্তব্য করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top