shomoynew_wp969 সকল ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ : বাহাউদ্দিন নাছিম | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সকল ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ : বাহাউদ্দিন নাছিম


প্রকাশিত:
৪ মে ২০২১ ০৯:২৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, 'আওয়ামী লীগ ষড়যন্ত্রের ভয় পায় না, সকল ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে'।

মঙ্গলবার (৪ মে) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মাঠে বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, 'আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে যাবে। যত অপরাজনীতি আসুক, ধর্ম ব্যবসায়ী আসুক, তারা ষড়যন্ত্র করে সফল হবে না'। তিনি বলেন, '১৭ কোটি মানুষের আকাঙ্খাকে যারা দাবিয়ে রাখতে চায়, তারা সফল হবে না'।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, 'বাংলাদেশকে আফগানিস্তান, সুদান, ইয়েমেন বানানো যাবে না। আমরা পারি, আমরাই পারব শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাব। বাংলাদেশ হবে বিশ্বের উন্নত, সম্বৃদ্ধশালী দেশ'।

কৃষিবিদ নাছিম বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সতর্কতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষার চেষ্টা করতে হবে এবং সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবেলা করতে সক্ষম হব'। তিনি বলেন, 'করোনার ভয়ঙ্কর রূপ, অজানা শত্রুর বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও পরামর্শে সকল ভয়ভীতি উপেক্ষা করে স্বাস্থ্য বিধি মেনে আমাদের এগিয়ে যেতে হবে'।

কৃষক দরদী, মানব দরদী সংগঠন হিসেবে বাংলাদেশ কৃষক লীগ এর মধ্যে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষক লীগের সহসভাপতি হোসনে আরা এমপি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।করোনা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top