shomoynew_wp969 ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪১ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪১


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৩ ১৩:২৪

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

 ফাইল ছবি

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। রোববার (২০ আগস্ট) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের জন্য আজ পিএসসির পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ওই সভা শুরু হয়। সভা শেষে ফল প্রকাশ করা হয়।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। সেখানে উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেভাবে জানা যাবে ফল

লিখিত পরীক্ষার ফল কমিশনের www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও লিখিত পরীক্ষার ফল জানা যাবে। এজন্য PSC<Space>43<Space> Registration Number লিখে 16222-তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে Registration Number সহ Passed for General Cadres/General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা ‘ফেল’ উল্লেখ করে ফল জানানো হবে।

যেমন- PSC 43 123456 Send to 16222।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top