shomoynew_wp969 বাড্ডায় প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বাড্ডায় প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ১৬:১৬

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯

 ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানার বৌদ্ধ মন্দির এলাকায় ইবনে সিনা সজল (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজলের খালাতো ভাই সাদমান হোসেন বলেন, সে গুলশানে একটি অ্যাড এজেন্সিতে চাকরি করে। আজ বিকেলের দিকে সে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সজলের এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। তার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সজল বাড্ডা থানার বৌদ্ধ মন্দিরের পাশে হাজী সেলিম উদ্দিন লেনের খ/২০০/ সি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top